সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরগুনায় ৩ হাজার কোটি টাকার তরমুজ বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরগুনায় চলতি মৌসুমে প্রায় ৩ হাজার কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে। রোজা ও তীব্র তাপদাহের কারণে তরমুজের চাহিদা বেশি থাকায় চাষিরা দামও বেশি পেয়েছেন। জেলায় উৎপাদিত তরমুজের ৯৫ শতাংশ এরই মধ্যে বিক্রি হয়েছে। এখনো অবিক্রিত রয়েছে পাঁচ শতাংশ তরমুজ ক্ষেত।

তবে অভিজ্ঞ চাষিরা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে পারলেও নতুন চাষিরা ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। তাই তারা হারিয়েছেন তাদের মূলধন।

বরগুনা জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১ হাজার ৫১২ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় তরমুজ চাষ হয়েছে ১৫ হাজার ৮শ ৩৮ হেক্টর জমিতে। গত বছরের থেকে চলতি বছর জেলায় ৪ হাজার ৩২৬ হেক্টর বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে। জেলায় এ বছর মোট তরমুজ উৎপাদন হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৩২৫ মেট্রিক টন। যা বিক্রি হয়েছে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকায়।

মৌসুমের মাঝামাঝি সময় বৃষ্টিতে প্রায় ৩ হাজার ৭২১ হেক্টর তরমুজ ক্ষেত তলিয়ে যায়। যার মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৭১ হেক্টর জমির তরমুজ। আংশিক ক্ষতিগ্রস্ত হয় ৮৬৬ হেক্টর তরমুজ ক্ষেত। অনেক চাষির ক্ষতি হলেও তরমুজের বাজারমূল্য ভালো থাকায় তারা তাদের লোকসান মিটিয়ে লাভের মুখ দেখেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার স্থানীয় অভিজ্ঞ তরমুজ চাষিরা বৃষ্টির কারণে তেমন ক্ষতির মুখে পড়েননি। তারা তাদের পূর্বের অভিজ্ঞতা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন করে তরমুজ ক্ষেত স্বাভাবিক রেখেছেন। তবে বৃষ্টিতে বেশি ক্ষতির মুখে পড়েছেন অন্য জেলা থেকে আসা তরমুজ চাষিরা। তারা এই অঞ্চলের আবহাওয়ার বিরূপ প্রভাবের প্রস্তুতি রাখেননি। তাছাড়া বৃষ্টির সময় অতিরিক্ত শ্রমিক প্রয়োজন পড়েছিল। তখন তারা শ্রমিক পাননি।

আমতলী উপজেলার গাজীপুর এলাকার তরমুজচাষি সোহেল মিয়া বলেন, এ বছর রৌদ্রের তাপ বেশি থাকায় তরমুজের দাম বেশি ছিল। তাই চাষিরা তরমুজের দাম ভালো পেয়েছেন। তবে অল্প কিছু সংখ্যক চাষি লোকসানের মুখে পড়েছেন। অনেকে আবার তাদের সম্পূর্ণ পুঁজি হারিয়েছেন। তবে তার পরিমাণ খুব সীমিত সংখ্যক।

সাতক্ষীরা থেকে তালতলী উপজেলায় তরমুজ চাষ করতে আসা ফরিদ উদ্দিন বলেন, আমরা দূর থেকে এখানে এসে তরমুজ চাষ করেছি। বৃষ্টিতে আমাদের সম্পূর্ণ পুঁজি হারিয়েছি। এর কারণ হলো এ অঞ্চলের উঁচু জমিগুলো স্থানীয় চাষিরা চাষ করেছেন। আমরা যে জমিতে চাষ করেছি তা স্থানীয়দের থেকে তুলনামূলক অনেক নিচু। তাই বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিএম রেজাউল করিম জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে তরমুজচাষির ক্ষতি কাটাতে আমরা বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছি। সে কারণে তরমুজচাষিদের তেমন ক্ষতি হয়নি। পাশাপাশি রোজা ও তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় চাষিরা ভালো দাম পেয়েছেন।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ জোবাইদুল আলম বলেন, জেলায় এ বছর লক্ষ্যমাত্রা থেকে বেশি তরমুজ চাষ হয়েছে। এ বছর জেলায় দুই হাজার ৮শ কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে। জেলায় উৎপাদিত তরমুজের ৯৫ শতাংশ বিক্রি হয়েছে। এখনো ৫ শতাংশ তরমুজ বিক্রি চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বরগুনার তরমুজ সুস্বাদু হওয়ার কারণে অন্যান্য অঞ্চলের থেকে চাহিদা বেশি থাকে। তাই চাষিরা বেশি দামে বিক্রি করতে পেরেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ৩ হাজার কোটি টাকার তরমুজ বিক্রি

আপডেট সময় : ১১:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩