সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় গোলাম ফারুকের মায়ের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া-মিলাদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৪১ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের মমতাময়ী মা আলহাজ্ব রোকেয়া খাতুনের রুহের মাগফেরাত কামনায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে ইফতার ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার ২৬ রমজান সন্ধ্যায় অনুষ্ঠিত এ ইফতার ও দোয়ানুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, ধর্মভিরু মহিয়সী নারী
আলহাজ্ব রোকেয়া খাতুন ২০১৩ সালের ৫ জুলাই বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।


























