সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ফেসবুকে আইডি খোলায় যথার্থতা যাচাইয়ের উদ্যোগ নিতে হবে: মোস্তাফা জব্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফেসবুক ব‌্যক্তিগত ওয়েবসাইট কিংবা সংবাদ প্রচারের মাধ‌্যম হিসেবে কাজ করছে। এর পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে মিথ‌্যা তথ‌্য পরিবেশন ও গুজব ছড়ানোসহ এটির অপব‌্যবহার ভয়ংকর অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। অস্থিতিশীল পরিস্থিতি সমাজ কিংবা রাষ্ট্রই নয় এটি ফেসবুকের জন‌্যও বড় চ‌্যালেঞ্জ।

এ চ‌্যালেঞ্জ মোকাবেলায় কেউ যেন ভুয়া পরিচিতি ব‌্যবহার করতে না পারে সেজন্য জাতীয় আইডি কিংবা মোবাইল নাম্বারসহ আইডি খোলার ক্ষেত্রে যথার্থতা যাচাইয়ে ফেসবুক কর্তৃপক্ষকে কার্যকর উদ‌্যোগ নিতে হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সুজানা সারোয়ার আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে বৈঠক করেন। বৈঠককালে মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, আমরা এখন দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ‌্যমে অনেক সমস‌্যার সমাধান করতে পারছি। এ সময় মন্ত্রী ফেসবুককে বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধবিরোধী উপাত্ত প্রচার না করার অনুরোধ করেন।

বাংলাদেশ ফেসবুকের বড় বাজার উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় দেশব‌্যাপী ইন্টারনেটসহ শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। পৃথিবীর অন‌্যান‌্য দেশের ন‌্যায় বাংলাদেশের এই খাতে বিনিয়োগে ফেসবুকের এগিয়ে আসার সুযোগ রয়েছে।

কোনো অশুভ শক্তি যেন ফেসবুককে তাদের মিথ‌্যাচার, অপপ্রচার কিংবা ব‌্যক্তিগত আক্রমণের হাতিয়ার হিসেবে ব‌্যবহার করতে না পারে সেই ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ফেসবুকের ভুয়া আইডি ব‌্যবহার করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি এক শ্রেণির প্রতারকের মাধ‌্যমে কেউ কেউ প্রতারিত হচ্ছে।

ক্ষতিকর কনটেন্ট বন্ধে বিটিআরসি প্রেরিত রিপোর্ট আরও গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিটিআরসির ডিজিটাল সেল রয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রেরিত অভিযোগসমূহ বিটিআরসি যাচাই-বাছাই করে ফেসবুককে ব‌্যবস্থা গ্রহণের জন‌্য প্রেরণ করে থাকে। প্রেরিত রিপোর্টের বিষয়ে জরুরি কার্যকর উদ‌্যোগ আরও দ্রুততার সাথে গ্রহণ করে অভিযোগ নিষ্পত্তির হার আরও বেশি হওয়া অপরিহার্য।

জুয়ার সাইটের বিজ্ঞাপনে যেন ফেসবুক ব‌্যবহৃত না হয় সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

সুজানা সারোয়ার বলেন, অন্যান্য দেশের পলিসি, আইন আর বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমরা ক্ষতিকর কনটেন্টের বিষয়ে সতর্ক আছি। যে কোনো বিধি-বিধানের ক্ষেত্রে অবশ্যই মানুষের ব্যক্তিগত নিরাপত্তা বিবেচনায় রাখা উচিত।

তিনি আরও বলেন, আমাদের পলিসিতে ঝুঁকিপূর্ণ কনটেন্টের বিষয়ে সচেতন থাকার বিষয়ে সরকার থেকেও বারবার বলা হয়েছে। আমরা সেই আলোকে ব্যবস্থাও নিয়েছি। ভবিষ্যতেও ফেসবুক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে আইডি খোলায় যথার্থতা যাচাইয়ের উদ্যোগ নিতে হবে: মোস্তাফা জব্বার

আপডেট সময় : ০৫:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩