সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে ২৫০ ফুটের গ্রহাণু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোনও গ্রহাণুই সব সময় আলোচনার বিষয় হয়ে থাকে। পৃথিবীর কাছাকাছি আসা সমস্ত গ্রহাণুই যে সংঘর্ষের সম্ভাবনা নিয়ে আসে, তা একেবারেই নয়। তবে এমন একটি গ্রহাণুর কথা মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, যার কারণে পৃথিবীর অনেকাংশে ক্ষতি হতে পারে। এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এর জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, ২৫০ ফুটের এক বিশালাকার গ্রহাণু দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

পৃথিবীর জন্য বড় ধরনের হুমকি হয়ে আছে ‘২০২০ বিভি ১৪’ নামের গ্রহাণুটি। এটি অতীতের সব দ্রুতগতির রেকর্ড ভেঙ্গে ফেলেছে। ২৫০ ফুটের এ গ্রহাণুটি ঘণ্টায় ২৯৩৭৬ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। খবর হিন্দুস্তান টাইমসের

ধারণা করা হচ্ছে, এটি পৃথিবীর ৬.৮১ কিলোমিটারের কাছাকাছি পরিভ্রমণ করতে পারে। গ্রহাণুটি ১৬ এপ্রিল রোববার পৃথিবীর কাছ দিয়ে পরিভ্রমণ করার কথা রয়েছে। তবে এটা নিয়ে ভয়ের তেমন আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

তারা বলছেন, গ্রহাণুটি যেভাবে ভ্রমণ করছে-তাতে এটি পৃথিবীর খুব কাছাকাছি পাশ কাটিয়ে যাবে।

তবে কি এই গ্রহাণু আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট? গবেষকেরা এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম। ৪৯ হাজার বারের মধ্যে মাত্র একবার এটি পৃথিবীতে আঘাত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৃথিবীর দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে ২৫০ ফুটের গ্রহাণু

আপডেট সময় : ০৫:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩