সংবাদ শিরোনাম ::
আগারগাঁওয়ে বিএনপি বাজার বস্তিতে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত ৯টা ৮ মিনিটে খবর পেয়ে ৯টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিনটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আমরা মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত আসি। তিনটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, বিএনপি বাজার বস্তি ভেতরে একটি ঘরে ঝুটের মালামাল ছিল। সেখানে আগুন লাগার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা ছিল। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহত নেই।


























