বাবুগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫এপ্রিল শনিবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি কমিউনিটি সেন্টারে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ এবাদুল হক এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ খান বাবলু, বরিশাল মহানগরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল আলম ফকির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ আহমেদ।
ইফতার ও দোয়া মোনাজাতে বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন চাচ্চু, মাইনুল ইসলাম শিহাব, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর আলম মাহফুজ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী হায়দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল শিকদার, জাহিদুল ইসলাম পিন্স ,উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ইরান, রিয়াজ হোসেন,মোহাম্মদ মাইনুদ্দিন, এইচএম লিমন,মেহেদী আসলাম খোকন, আক্তার হোসেন রতন, রিয়াজ শরীফ, লিটন তালুকদার, মোহাম্মদ রোমান, মোহাম্মদ রাজিব খান, আমিনুল ইসলাম, সোহাগ হোসেন, জেলা ছাত্রদলের নেতা বরকত বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাস নেতা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, যুগ্ন আহবায়ক রাকিব কবিরাজসহ বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


























