সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

যুক্তরাষ্ট্রও তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রও চায় বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না। দেশের আইন অনুযায়ী নির্বাচন চায়৷ সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে বিশেষ নজর রয়েছে। যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহারটি ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এ আইনটি পরিবর্তন করতে বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সে বিষয়টি আমেরিকা বলেছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন ও মোগলগাঁও ইউনিয়নে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এনামুল হাবীব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রও তত্ত্বাবধায়ক সরকার চায় না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩