সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী তুলার মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী তুলার মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ১ লা বৈশাখ ভোর ৭ টা থেকে শুরু হয়ে দিনভর বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে শিতলা,মনষা ও কালি মন্দির সংলগ্ন রাস্তার ওপরে ঐতিহ্যবাহী এ তুলার মেলা বসে। সনাতন ধর্মালম্বীরা চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে সকাল ও সন্ধ্যায় শিতলা,মনষা ও কালি মন্দিরে পুজা অর্চণা করে থাকেন। আর মন্দির সংলগ্ন রাস্তার ওপর বসে তুলার মেলা। মেলায় বানারীপাড়া,স্বরূপকাঠি,উজিরপুর ও ঝালকাঠি এলাকা থেকে লোকজন নিজেদের শিমুল গাছের তুলা সংগ্রহ করে বিক্রির জন্য এ মেলায় নিয়ে আসেন। সাধারণ মানুষ এ মেলা থেকে তুলা ক্রয় করে লেপ,তোষক ও বালিশ তৈরী করেন। তবে বালিশ তৈরীর জন্য এ তুলা বেশী ব্যবহার হয়। এ বছর প্রতি কেজি শিমুল তুলা সাড়ে ৪শত থেকে ৫শত টাকায় বিকিকিনি হয়েছে। মেলায় আসা উজিরপুরের নারায়ণপুর গ্রামের কৃষ্ণ,বানারীপাড়ার মাদারকাঠি গ্রামের আ.সালাম ও রবিন জানান, তারা এ বছর তুলার দাম পেয়ে খুশি। এ প্রসঙ্গে বানারীপাড়া বন্দর বাজারের নুর বেডিং স্টোরের স্বত্ত্বাধিকারী আ.সালাম জানান, এ মেলা থেকে সাধারণত গৃহস্তরা তুলা ক্রয় করে থাকেন। শুুকাতে হয় এবং মূল্য বেশী হওয়ায় তারা এ তুলা ক্রয় করেন না। দেড় -দুই কেজি শিমুল তুলায় একটি বালিশ ও ১৪-১৫ কেজি তুলায় লেপ-তোষক তৈরী করা যায় বলেও জানান তিনি। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দার জানান,এক সময় বড় বাড়ির পুকুর পাড়ে চৈত্র সংক্রান্তিতে তুলাসহ নানা পণ্যের বৃহৎ মেলা বসতো। সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল ওই পুকুরের সম্পত্তি ক্রয় করে সেখানে তিনি বাড়ি নির্মাণের ফলে সীমানা প্রাচীরের বাহিরে মন্দির সংলগ্ন রাস্তার ওপর শুধু তুলার মেলা বসে এখনও অতীত ঐতিহ্যকে ধারণ করে আছে। মেলা ও চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে এ মন্দিরে শীতলা,কালি ও নীল পুজা হয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী তুলার মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩