সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

রোদ থেকে ফিরে ঠান্ডা পানি খাওয়া কি ঠিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। এরই মাঝে রোদ মাথায় নিয়ে কাজের প্রয়োজনে বাইরে বেরোতে হয় অনেককেই। রোদ থেকে ফিরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়ার প্রবণতা অনেকেরই আছে। চিকিৎসকদের মতে, এভাবে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া মোটেও ঠিক নয়। হঠাৎ শরীরে ঠান্ডা পানি প্রবেশ করলে রক্তনালিগুলি সঙ্কুচিত হয়ে পড়ে। বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। শ্বাসনালিতে শ্লেষ্মার অতিরিক্ত আস্তরণ তৈরি হয়। যার ফলে শ্বাসযন্ত্রজনিত বিভিন্ন সংক্রমণের আশঙ্কা তৈরি হয়।

চিকিৎসকদের মতে, গরম থেকে ফিরেই পানি খাওয়ার আগে কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীরের ঘাম শুকিয়ে এলে তারপর সাধারণ পানি খাওয়া যেতে পারে। কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া মোটেও ঠিক নয়।

রোদ থেকে ফিরেই বেশি ঠান্ডা পানি খেলে আর কী কী সমস্যা হতে পারে-

১. অত্যধিক ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস মাইগ্রেনের কারণ হতে পারে।

২. ঠান্ডা পানি খেলে হজমের সমস্যা বাড়তে পারে। পাশাপাশি পেটে ব্যথা এবং ডায়রিয়ার সমস্যাও দেখা দিতে পারে।

৩. ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস থাকলে দাঁতের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

৪. নিয়মিত ঠান্ডা পানি খাওয়ার অভ্যাসে থাইরক্সিন হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। ফলে থাইরয়েড হওয়ার আশঙ্কাও বাড়ে। একই সঙ্গে টনসিল গ্রন্থি ফুলে গলাব্যথার সমস্যাও হতে পারে।

৫. শরীরের যে স্নায়ুগুলি হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত ঠান্ডা পানি খেলে সেই স্নায়ুগুলি শিথিল হয়ে পড়ে। ফলে হৃৎস্পন্দন ও পাল্‌স রেট কমে যায়। এই পরিস্থিতিতে বিপদ ঘটতে পারে। এ কারণে রোদ থেকে ফিরেই খুব ঠান্ডা পানি না খাওয়াই ভালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোদ থেকে ফিরে ঠান্ডা পানি খাওয়া কি ঠিক

আপডেট সময় : ০৮:৫৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩