সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নলছিটি সমাজসেবা কর্মকর্তার ‘ঘুষে’র ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঝালকাঠির নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন চৌধুরীর ঘুষ নেওয়ার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে এলাকায় বেশ সমালোচিত হয়েছেন ওই কর্মকর্তা।

সোমবার (১০ এপ্রিল) ৪ মিনিট ৩৪ সেকেন্ডের ঘুষ নেওয়া ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নলছিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিভিন্নজনের ফেসবুক আইডিতে ওই ভিডিওটিতে দেখা যায়। তাতে কমেন্ট বক্সে উপজেলা সমাজসেবা কার্যালয় সম্পর্কে অনেকে লিখেছেন ‘ঘুষ ছাড়া কোনো কাজ সম্ভব হচ্ছে না।

ঘটনার সন্ধান করতে গেলে যে তথ্য পাওয়া যায় তা হলো- নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের কায়েদাবাদ জামিয়াই আজিজিয়া এতিমখানার পরিচালক আব্দুল জলিলের কাছ থেকে অফিস সহায়ক ফারুক হোসেন এক হাজার টাকা, আরেক পিয়ন ৫০০ টাকা এবং সমাজসেবা কর্মকর্তা তিন হাজার ৫০০ টাকা উৎকোচ নিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আমার দপ্তরের পিয়নকে কিছু কাগজ ফটোকপি করার জন্য ৫০০ টাকা দিয়ে গেছে এতিমখানার লোকজন। আর আমার টেবিলের ওপর রাখা ফাইলের ভেতর যে টাকার ভিডিও আপনারা দেখেছেন, সেটা আমার অন্য টাকা।

ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটি সমাজসেবা কর্মকর্তার ‘ঘুষে’র ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩