সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

পায়রায় ভিড়ল ৪১ হাজার মেট্রিকটন কয়লাবাহী জাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা বন্দরে এবার ৪০ হাজার ৯৫০ মেট্রিকটন কয়লাবাহী জাহাজ ভিড়ল। ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের এই বিদেশি জাহাজটি সোমবার বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। এই দ্বিতীয়বারের মতো ১০ দশমিক দুই মিটার গভীরতার জাহাজ ইনার অ্যাঙ্করে নোঙর করল।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পায়রা বন্দরের ৭৫ কিলোমিটার দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সাড়ে দশ মিটার ঘোষণা দেয়া হয়। বর্তমানে এই চ্যানেলটি দেশের সবচেয়ে বেশি গভীরতম চ্যানেল বলে পায়রা বন্দর কর্তৃপক্ষের দাবি। বন্দর সুত্রে জানা গেছে, এখন নিয়মিত বড় জাহাজ পণ্য নিয়ে এ বন্দরে ভিড়ছে।

সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয় বেলজিয়ামের জান ডে লুন ড্রেজিং প্রতিষ্ঠান এই চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং এর কাজ সম্পন্ন করে। অনেক গবেষণা ও সমীক্ষার পর এ চ্যানেলটি গভীরতম চ্যানেলে পরিণত হয়। ফলে আগামিতে ৬০ হাজার মেট্রিকটন বোঝাই প্যানাম্যাক্স জাহাজ সরাসরি বন্দরের টার্মিনালে ভিড়তে পারবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। চ্যানেলটির নিয়মিত রক্ষণাবেক্ষন ও ড্রেজিং কাজ ২০২৪ সাল পর্যন্ত চলমান থাকছে।

উল্লেখ্য ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের উদ্বোধন করেন। ২০১৬ সালের ১৩ আগস্ট বন্দরের পণ্য খালাস কার্যক্রমের চালু করেন।

পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, এটি এ বন্দরের জন্য আরেকটি সাফল্য। মাস্টারপ্লান অনুসারে বন্দরের উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়িত হচ্ছে। একটি আধুনিক বন্দর হিসেবে আন্তর্জাতিক মানের সেবা প্রদাণের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে পায়রা বন্দরের উন্নয়ন কর্মযজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পায়রায় ভিড়ল ৪১ হাজার মেট্রিকটন কয়লাবাহী জাহাজ

আপডেট সময় : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩