সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় লাশ দেখে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা মাহমুদা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ভগ্নিপতির লাশ দেখে ফেরার পথে পিকআপ গাড়ির চাপায় মাহমুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মমর্র্াান্তিক মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত রবেদ আলী হাওলাদারের স্ত্রী মাহমুদা বেগম তার মেয়ে পারভীন (৪০) ও বোন শাহনাজকে (৫০) নিয়ে ওই দিন সকালে বানারীপাড়ার বেতাল গ্রামে ভগ্নিপতির লাশ দাফন শেষে বন্দর বাজার থেকে অটোবাইকে সীমান্তবর্তী ঝালকাঠির বড় একসাড়া পাড়া গ্রামে ছোট বোনের (শাহনাজ) বাড়ি যাচ্ছিলেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল (চৌয়ারীপাড়া) নামক স্থানে পৌঁছলে তাদের অটোবাইকের সঙ্গে বিপরীত দিক বরিশাল থেকে আসা পাইপবাহী পিকআপ গাড়ির ধাক্কা লাগলে মাহমুদা বেগম, তার মেয়ে পারভীন ও বোন শাহনাজ অটোবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ডান দিকে রাস্তায় পড়ে যাওয়া মাহমুদা বেগমের মাথা পিকআপ গাড়ির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন পিকআপ গাড়িটি ও এর চালক রাকিববে আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহমুদা বেগমের লাশ উদ্ধার ও রাকিবকে পিকআপসহ আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ্সএম মাসুদ আলম চৌধুরী জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় লাশ দেখে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা মাহমুদা

আপডেট সময় : ১১:০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩