সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেম, বাসায় ডেকে টাকা আদায় করতেন তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯), মো. মুসলিশ উদ্দিন মুন (২২) এবং খন্দকার শাওন (২৮)। এই ঘটনায় মোসা. তন্নি আক্তার (২০) নামে আরও একজন পলাতক রয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার মারিয়া কলেজশিক্ষার্থী। তিনি রূপনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায় গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরেই প্রতারণা করছিলেন। চক্রের মূল মারিয়া এবং তার বান্ধবী তন্নী। তারা বিভিন্ন ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করে, এরপর ছেলেকে দেখা করার কথা বলে মিরপুরে আনে। মিরপুরে বাসায় আগে থেকেই বাকি তিনজন থাকে। বাসায় ঢোকামাত্র তাকে মারধর করে নগ্ন করে ভিডিও করে। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে। একই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করে। পরে পুলিশে অভিযোগ করলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা।

মিরপুর মডেল থানার ওসি সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেক আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেম, বাসায় ডেকে টাকা আদায় করতেন তারা

আপডেট সময় : ০৯:২৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩