সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বাবা-মায়ের অভিযোগে ডিমলায় মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা লীলফামারী, ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় বাবা-মায়ের অভিযোগে জহির উদ্দিন (৩৮) নামে এক মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৯-এপ্রিল ) দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় এ রায় দেন।সাজাপ্রাপ্ত জহির উদ্দিন উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের আনছার আলীর ছেলে।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বেলায়েত হোসেন জানান, জহির দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। সে মাদক সেবন করে মাঝে মধ্যেই মাকে মারধর করাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার ও জনসাধারণের শান্তি বিনষ্ট করায় তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে মা-বাবাই তার বিরুদ্ধে অভিযোগ করেন।ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাবা আনছার আলী ও মা জরিনা বেগম এলাকাবাসীর সহযোগিতায় ছেলে জহির উদ্দিনকে অভিযোগসহ পুলিশের হাতে তুলে দেয়। তিনি আরও বলেন, ডিমলা থানার এসআই কামাল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স মিলে মাদকাসক্ত আসামি জহিরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং বিকেলে তাকে জেলার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় ছেলের বিনাশ্রম কারাদণ্ডের রায় শুনে কান্নায় ভেঙ্গে পরেন অভিযুক্ত মাদকাসক্ত জহির উদ্দিনের বাবা-মা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবা-মায়ের অভিযোগে ডিমলায় মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩