সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঝালকাঠিতে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান এলাকায় আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট পল্লী বিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের
নির্মানাধীন বাড়িতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছেন
শ্রমিকরা। রোববার (৯এপ্রিল) সকাল থেকেই নলকূপ বসানোর সময় নয় শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে অনবরত এ গ্যাস বের হচ্ছ। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। একাধিক স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় গ্যাস থেকে আগুন ধরে তা ছড়িয়ে যেতে পারে এবং পাশের পল্লী বিদ্যুতের সাব স্টেশনটিও ঝুকিতে রয়েছে বলে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপে বসানোর এক পর্যায়ে নয়শত ষাট ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে অনবরত
প্রাকৃতিক গ্যাস বের হয়। একই সাথে পানি ও বালুর উপচে পড়ছে। রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম
ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অনবরত প্রাকৃতিক গ্যাসই বের হচ্ছে। গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ওই স্থান থেকে সকলকে নিরাপদ দূরত্বে আবস্থা করার জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতনদের জানানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষা ছাড়া সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আনিসুর রহমান জানান, ঘটনাস্থল পরির্দশন করে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেহ যেন ওই স্থানে আগুন না জ্বালায়। পাইপের বন্ডিং সঠিকভাবে না হলে মাঝে মাঝে এ রকম ঘটনা বিভিন্ন স্থানে ঘটে এবং এটি প্রাকৃতিক গ্যাস। তাই প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষন করা হচ্ছে হয়তো থেমে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৫:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩