বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখা এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল রোববার বিকালে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে বাবুগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ মাতুব্বর এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির মাওলানা গাজী মুহাম্মদ জাফর ইমাম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি গাজী মুহাম্মদ ওসমান গনী।
এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, ইসলামী আন্দোলন বিমানবন্দর থানা সভাপতি মুহাম্মদ সরোয়ার মাহমুদ, ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান, সদস্য মাওলানা মোঃ নুরুদ্দিন খান, বাবুগঞ্জ উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আহসান হাবিব বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইলিয়াস হোসাইন।
এছাড়াও ইফতার মাহফিলে বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























