সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

গত নির্বাচনকে ‘রাতের ভোট’ বললেন পটুয়াখালী আ’লীগেরই সাবেক প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাতের ভোট বললেন সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার।

পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে জড়িয়ে এমন মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ইউনিয়ন শ্রমিক লীগের এক নেতার সঙ্গে মাহবুবুর রহমান তালুকদারের কথোপোকথনের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়। উপজেলা আওয়ামী লীগের অনেকেই নিশ্চিত করেছেন এই কল রেকর্ডটি তারই।

ওই কল রেকর্ডে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান এমপি মহিব রাতের ভোটে এমপি হইছে। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি।

এ সময় শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্টাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করোছ, আমি দেখে নেব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল।

এ সময় তিনি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ভুক্তভোগী রুমান হাসনাত বলেন, আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান এমপির ছবি দিয়ে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা লিখে স্টাটাস দিয়েছিলাম। এই দেখে মাহবুবুর রহমান তালুকদার আমাকে কল দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের মন্তব্য জানতে তাকে কল করলে তিনি রিসিভ করেনি। তবে আগে তিনি কয়েকজন গণমাধ্যমকর্মীর কল রিসিভ করে নানা ধরনের তালবাহানা দেখিয়ে ফোন কেটে দেন।

এর আগে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল তালুকদারকে জিহ্বা কেটে ফেলার হুমকি দেন সাবেক এই প্রতিমন্ত্রী। সে ঘটনায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গত নির্বাচনকে ‘রাতের ভোট’ বললেন পটুয়াখালী আ’লীগেরই সাবেক প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৯:০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩