সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সিলেটে সড়ক দুর্ঘটনার আগ মুহুর্তে ফেসবুকের পোস্টটি কাদাচ্ছে পরিচিত মহলকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: নিহত পুলক রায় বেশির ভাগ সময় ফেসবুকে এক্টিভ সময় কাটাতেন তাই বন্ধু, আত্মীয় স্বজনদের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। সম্প্রতি বুধবার (৫ এপ্রিল) বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এ ছাত্রদল নেতা। নিহত পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকায় ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষের ঘটনায় ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেলে থাকা পুলক ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় সঙ্গে থাকা তার এক বন্ধুও মারা গেছেন। তার নাম ফয়সল আহমদ (৩০)। তিনি সিলেটের শাহপরান বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে ও মাইক্রোবাস শ্রমিক নেতা।
এদিকে, মৃত্যুর আগে পুলক রায়ের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিলো- ‘জন্মের প্রয়োজনে ছোট ছিলাম, তবে এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।’ এই ফেসবুক পোস্ট এখন তার বন্ধুমহলকে কাঁদাচ্ছে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, বুধবার রাত ১০টার দিকে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের টহলরত পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে কোম্পানীগঞ্জমুখী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পেছনে এসে ধাক্কা কায় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। এতে তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক পুলকের মৃত্যু ঘটে।
মোটরসাইকেলের অপর দুই আরোহীকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলকের বন্ধু ফয়স। ঘটনার পর বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে সড়ক দুর্ঘটনার আগ মুহুর্তে ফেসবুকের পোস্টটি কাদাচ্ছে পরিচিত মহলকে

আপডেট সময় : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩