সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পিরোজপুরের সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জেলা জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই অভিযোগ গঠন করেন।

এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন এ সময় আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ।

বিভাগীয় বিশেষ জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বিপ্লব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র মামলার অভিযোগের বরাত দিয়ে জানায়, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে মামলা তিনটি দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের (ঢাকা) উপ-পরিচালক মোঃ আলী আকবর। ওই তিন মামলায় সাবেক সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে খাস জমিতে ভবন নির্মান, অর্পিত সম্পত্তিতে নিজের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং সরকারি পুকুর ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ করা হয়। এর একটি মামলায় আউয়ালের সঙ্গে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামী করা হয়।

এ কে এম এ আউয়াল ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনটি মামলার মধ্যে প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে- এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের ছোট বৈচাকাঠী মৌজার দশমিক শূন্য ৩ একর খাস জমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে ওই জমিতে দ্বিতল ভবন নির্মাণ করেন। এরপর ওই ভবনটি পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির নাজিরপুর উপজেলা অফিসকে ভাড়া দিয়েছিলেন তারা। এ ঘটনায় আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়।

অপর দুই মামলায় শুধু আউয়ালকে আসামি করা হয়। দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়েছে, এ কে এম এ আউয়াল ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পিরোজপুর সদর উপজেলার ৪৬ নম্বর খোমারিয়া মৌজার ২৯৩ নম্বর খতিয়ানভুক্ত অর্পিত সম্পত্তিসহ অন্যদের জমি নিজের নামে অবৈধভাবে দখল এবং রাজারপুকুর নামে পরিচিত সরকারি পুকুর ভরাট করে মোট ৪৪ শতাংশ জমি দখল করে চারপাশে দেয়াল নির্মাণ করেন।

এ ছাড়া সরকারি সম্পত্তি লিজ নিয়ে শর্ত ভঙ্গ করে এবং লিজ মূল্য পরিশোধ না করে তিনি পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার জে.এল ১৪ নম্বর স্বরূপকাঠী মৌজার ১৫ নম্বর দাগভুক্ত দশমিক ৫ একর সরকারি সম্পত্তিতে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে আউয়াল ফাউন্ডেশন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। অবৈধভাবে সরকারি জমি দখলে রাখার এ অভিযোগে তার বিরুদ্ধে তৃতীয় মামলা দায়ের করা হয়।

মামলা তিনটি দায়েরের পর দুদকের উপ-পরিচালক মো. আলী আকবরকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। তদন্ত শেষে এজাহারে বর্ণিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা তিন মামলায় ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে বরিশালের বিভাগীয় বিশেষ জেলা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরের সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন

আপডেট সময় : ১১:৩৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩