সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ডাক্তার ও নার্স সেজে চুরি, চোর চক্রের প্রধানসহ গ্রেফতার ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় চিকিৎসকের অ্যাপ্রোন পরে, মুখে মাস্ক লাগিয়ে ও গলায় আইডি কার্ড ঝুলিয়ে সুকৌশলে বাসায় প্রবেশ করে চুরি করছে একটি চক্র। এমন একটি চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিমসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ বিপিএম, পিপিএম (বার)।

তিনি বলেন, গত বুধবার (৫ এপ্রিল ২০২৩) রাত ৯টায় গুলশান থানার পুলিশ চেকপোস্টের সামনে থেকে চোর চক্রের প্রধান আফসানা আক্তার এশা ওরফে মিমকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার সহয়োগী তন্ময় বিশ্বাস, স্বপন শেখ, মোঃ নুরুল ইসলাম, কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ ও মোঃ মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৬টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে উপ-পুলিশ কমিশনার বলেন, আফসানা আক্তার এশা তার সহয়োগীদের নিয়ে গুলশানসহ ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট বাসায় কখনো ডাক্তার, কখনো নার্স পরিচয় দিয়ে প্রবেশ করে দীর্ঘদিন যাবৎ চুরি করে আসছে। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

উপ-পুলিশ কমিশনার আরো বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরষ্পরের যোগসাজসে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপায়ে মোবাইল ফোন, ল্যাপটপ চুরি করেন। গ্রেফতারকৃতদের নামে ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাক্তার ও নার্স সেজে চুরি, চোর চক্রের প্রধানসহ গ্রেফতার ৬

আপডেট সময় : ১১:২৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩