সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি’তে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সদর উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. সৈয়দ হোসেন, আহ্বায়ক, জেলা বিএনপি, ঝালকাঠি এবং ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এসএম এজাজ হাসান, সভাপতি, উপজেলা বিএনপি, সদর, ঝালকাঠি।
বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত এই অবৈধ সরকারের পতন না হবে ততক্ষণ বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। আজকের ইফতার মাহফিল এই আন্দোলনেরই অংশ। তারা ইফতারের পূর্বে বেগম জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন।


























