সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরগুনায় ছাগল চুরি করে ধরা পরলেন ইউপি মেম্বার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী (বরগুনা) প্রতিনিধি ॥ বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের কলারং গ্রামের ইউপি সদস্য আরিফ ইসলাম ওমর চুরি করা ১টি ছাগলসহ ধরা পরেছেন পুলিশের হাতে। মঙ্গলবার রাত পৌনে ২টার সময় আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের সোহরাবের দোকানের সামনে থেকে তাকে আমতলী থানার পুলিশ আটক করে।

জানা গেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৮ নংওয়ার্ডের কলারং গ্রামের ইউপি সদস্য আরিফুল ইসলাম ওমর পঁচাকোরালিয়া ইউনিয়নের হারিপারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আদম আলী পহলানের ছেলে ছাদ্দাম পাহলানের ১২ হাজার টাকা মূল্যের ১টি খাসি ছাগল মঙ্গলবার রাত পৌনে ২ টার সময় চুরি করে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রাম দিয়ে নিয়ে যাচ্ছিল। এসময় ওই স্থানে টহলে থাকা আমতলী থানার পুলিশের এসআই জহিরুল ইসলাম চ্যালেঞ্জ করলে আরিফ কোন সদত্তোর দিতে না পারায় ছাগলসহ তাকে আটক করে আমতলী থানায় নিয়ে আসে।

অভিযুক্ত ইউপি সদস্য আরিফ ইসলাম ওমর বলেন, ছাদ্দাম পহলান আমার দুর সম্পর্কের আত্মীয় হওয়ায় খাওয়ার জন্য ছাগলটি রাতের বেলায় তাদের অজান্তে নিয়ে আসি।

পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, আরিফুল ইসলাম ওমর যেহেতু আমার ইউনিয়ন পরিষদের সদস্য তাই বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝোতা করে থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে।

ছাগলের মালিক ছাদ্দাম পহলান বলেন, ইউপি সদস্য আরিফ ইসলাম ওমর দুরসম্পর্কের ভাগিনা হওয়ায় থানায় কোন অভিযোগ দেয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রমান বলেন, দুই পক্ষের সমঝোতার কারনে ইউপি সদস্য আরিফ ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় ছাগল চুরি করে ধরা পরলেন ইউপি মেম্বার

আপডেট সময় : ১১:৫৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩