সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সাকিবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে লাগা এই আগুনে পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

এছাড়া সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজে বিষয়টি জানিয়েছেন সাকিব।

তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে তারা ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছেন। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। আমি, আমার সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আগামীকালের ইফতারের জন্য বিশ হাজার টাকা অনুদান প্রদান করবো। আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’

তাসকিন আহমেদকেও একটি ইফতারি আয়োজনের জন্য বলেছেন সাকিব। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আবেদন জানিয়ে সাকিব লিখেছেন, ‘এই মর্মান্তিক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সাকিবের

আপডেট সময় : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩