সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে সাবেক স্বামীর ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠিতে স্কুল শিক্ষিকার পেটে ছুরি বসিয়েছে আতিক নামের সাবেক স্বামী। আহত রুনা খানম নামের ৩৫ বছর বয়সী আহত স্কুল শিক্ষিকা ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত।

শিক্ষিকার শরীরে ছুরি দিয়ে রক্তাক্ত জখমের পর দ্বিতীয় স্বামী আতিকুর রহমান পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। আতিকের দাবী রুনা খানম তার স্ত্রী ছিলেন, গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারনে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৪এপ্রিল) সকাল ১০ টার কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করো পেটে ও বুকে ছুড়ি চালিয়েছে আতিকুর রহমান।

রক্তাক্ত জখম হয়ে শিক্ষিকা রুনা মাটিতে লুটিয়ে পরে। ঘটনার সময় সাধনার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত এর হাতে রক্তমাখা ছুড়ি সহ আত্মসমর্পন করে আতিকুর রহমান। আত্মসমর্পনের সময় আতিকুর রহমান বলেন, আমি হত্যার উদ্দেশ্য রুনাকে কুপিয়েছি। আমার শাস্তি যা হয় আমি মেনে নিবো।

এর পরেই সদর থানা পুলিশের একটি ভ্রাম্যমান দল ঘটনাস্থল থেকে আতিককে আটক থানায় নিয়ে আসে। প্রকাশ্যে সড়কে দাড়িয়ে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় আতিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেঃনাসির উদ্দিন সরকার।

আটককৃত আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন।আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন, তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে বলে জানিয়েছেন ওসি।

এদিকে স্থানীয়দের সহযোগীতায় আহত স্কুল শিক্ষিকাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে রেফার করেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা।

ঐ সময়ে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাঃমেহেদী হাসান সাগর বলেন, ‘রোগীর পেট ও স্তননহ শরীরের ৪ জায়গায় জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার রক্তচাপ নিচে নেমে গেছে। তাই তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকাকে সাবেক স্বামীর ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩