সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

কালকিনিতে প্রতিপক্ষের বোমা হামলায় ব্যবসায়ী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু বাহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় সন্ত্রাসীদের বোমা হামলায় মনির চৌকিদার (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার সিডিখান ইউনিয়নের মিয়ার হাট লঞ্চ ঘাটে ঘটনাটি ঘটে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মনির একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় সন্ত্রাসীরা পেছন থেকে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরণে মনির গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন মনিরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চানমিয়া শিকদার ও মিলন পেদা নামে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ওই নির্বাচন নিয়ে দুই গ্রুপের বিরোধ চলছিলো। নিহত মনির পরাজিত প্রার্থী মিলনের সমর্থক ছিলেন। ধারণা করা হচ্ছে নির্বাচনী বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

ওসি শামীম হোসেন জানান, হামলায় মনির নামে একজন নিহত হয়েছেন। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে প্রতিপক্ষের বোমা হামলায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩