সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

ক্যান্সার আক্রান্ত রিপনের বাঁচার আকুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥
দিনমজুর রিপন হাওলাদার (৪৩) মরণঘাতী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। গত ২৬ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর আলমানার হসপিটালে তার লিভার থেকে বৃহৎ আকারের একটি টিউমার অপসারন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ টিউমারটি ক্যান্সার টেস্টে পাঠালে তাতে ক্যান্সারের জিবাণু পাওয়া যায়। রিপন হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মরহুম আব্দুল খালেক হাওলাদারের ছোট ছেলে। রিপন বর্তমানে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে শ^শুর বাড়িতে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার বড় ছেলে মাহাতাব (৯) স্থানীয় হরিদ্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়াশুনা করে। তায়েবা নামে তার ৬ মাস বয়সের একটি শিশু কন্যা রয়েছে। রিপন হাওলাদার জানান, তার শ^শুর মোঃ জাকির হোসেন প্রাইমারি স্কুলের (অবঃ) শিক্ষক। বৃদ্ধ শ^শুর পেনশনের কষ্টার্জিত ব্যাংকে জমানো তিন লক্ষ টাকা দিয়ে ঢাকার আলমনার প্রাইভেট হসপিটালে জামাতা রিপনের অপারেশন করান। রিপনের লিভার থেকে প্রায় ১.৫ (দেড়) কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়। অপারেশনের তিন মাস যেতে না যেতেই লিভারে আবারো বড় আকারের টিউমার ধরা পড়েছে। এর তীব্র যন্ত্রনায় দিন-রাত বিছানায় কাতরাচ্ছে রিপন। নতুন করে আবারও চিকিৎসা করানোর সঙ্গতি নেই তার। ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে। রিপন ও তার পরিবারের চোখে অমানিশার ঘোর অন্ধকার নেমে এসেছে। নিরুপায় রিপন তার অসহায় পরিবার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন। রিপন হাওলাদারের সাথে যোগাযোগ করার মাধ্যম ঃ ০১৬৩৬৯৩৫৪০০।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যান্সার আক্রান্ত রিপনের বাঁচার আকুতি

আপডেট সময় : ০৮:৪৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩