সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

মুরগি চুরির অপবাদ সহ্য করতে না পেরে বৃদ্ধার ‘আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মুরগি চুরির অপবাদ সহ্য করতে না পেরে শাহাজন বেগম (৬৫) নামের এক বৃদ্ধার ‘আত্মহত্যার’ অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পানিয়াল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

নিহত শাহাজন বেগম উপজেলার পানিয়াল গ্রামের মৃত আব্বাস আলী প্রামাণিকের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে প্রতিবেশী ফারুকের একটি মুরগী হারিয়ে যায়। সেই মুরগি প্রতিবেশী আবু বক্করের বোন বিলকিসের বাড়িতে পাওয়া যায়। পরে হারিয়ে যাওয়া মুরগিটি ফারুক এবং বিলকিস নিজেদের বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দারা বলেন, মুরগি ছেড়ে দিলে যার বাড়িতে যাবে তিনিই ওই মুরগির মালিক হবেন। পরে মুরগিটি ফারুকের বাড়িতে যায়।

এ ঘটনায় স্থানীয়রা বলেন, যেহেতু বিলকিসের বাড়ি থেকে মুরগি বের হয়েছে, সেহেতু সন্ধ্যায় শালিস হবে।

এদিকে ফারুক মুরগি চুরির মিথ্যা অপবাদ দেন শাহাজনকে। সেই অপবাদ সহ্য করতে না পেরে তিনি বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী মন্তাজ প্রামাণিক বলেন, বক্কর ও তার বোন বিলকিস মুরগি চুরির মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। গ্রামবাসী এর সুষ্ঠু বিচার চায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুরগি চুরির অপবাদ সহ্য করতে না পেরে বৃদ্ধার ‘আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩