মাদারীপুরের কালকিনিতে অশ্রুশিক্ত নয়নে জেলা প্রসাসকে বিদায়ী সংবর্ধন
- আপডেট সময় : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

মো ঃ রাজু আহম্মেদ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যােগে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে বিদায়ী সংবর্ধনা ও উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ম এপ্রিল)বিকালে উপজেলা অডিটরিয়ম হল রুমে এ অনুষ্ঠান করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা বেগম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরসভার মেয়র এসএম হানিফ সরদার, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মোঃ কায়েচুর রহমান, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা পল্লীবিদ্যুৎত জোনাল শাখার ডিজিএম আব্দুল মাজেদ,সাবেক মুক্তিযোদ্ধাে কমান্ডার আব্দুল জলিল, কাউন্সিলর মোঃ ইউনুস আলী ও কাউন্সিলর তারিকুজ্জামান শুরুজ।


























