সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেট বিএনপির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি : সিলেটে বিএনপির কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্যান্ডেল নির্মাণে বাধা দাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মার্চ) বেলা ২ টার দিকে পুলিশ প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছেন বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শনিবার (০১ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা এতো দিন কিছু বলেনি। কর্মসূচির আগের দিন বলছে এখানে অনুষ্ঠান করা যাবে না। এটা অন্যায়। পুলিশ বাধা দিতে চাইলে আগে দিতে পারতো, কর্মসূচির আগের দিন তা মেনে নেওয়া যায় না। যে কোনো মূ্েল্য শহীদ মিনারে কর্মসূচি হবে।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) সুদীপ দাস জানান, বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচীর আয়োজন করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট বিএনপির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা

আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩