সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগামীকাল থেকে বরিশালে শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতি থেকে শনিবার দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি লেখেন, ৩১ মার্চ পুরো বাংলাদেশের উপর দিয়ে এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা ১০০ শতাংশ। ফলে এ দিন বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে, তবুও দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় টর্নেডোর আশঙ্কা রয়েছে এ দিন।

ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের আশঙ্কা বেশি উল্লেখ করে তিনি লেখেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ।

এ আবহাওয়াবিদ আরও লেখেন, ৩০ মার্চ ও ১ এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি ও বজ্রপাতের অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ১ এপ্রিল সবচেয়ে বেশি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল থেকে বরিশালে শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

আপডেট সময় : ১০:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩