সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পিরোজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ পিরোজপুরের নাজিরপুরে এক গৃহবধুকে যৌতুকের দাবীতে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামে রোববার (২৬ মার্চ) ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা বেগম (২৫) ওই গ্রামের মিল্লাত হাওলাদারের স্ত্রী এবং দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী গ্রামের মো. রফিক মাঝির মেয়ে।

গৃহবধূর বাবা রফিক মাঝি বলেন, যৌতুকের দাবিতে বেশ কয়েকবার আমার জামাই মিল্লাত হাওলাদার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। আমার মেয়ের শান্তির কথা চিন্তা করে স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়ে তাকে সুস্থ করে আইনের আশ্রয় না নিয়ে স্বামীর ঘরে রেখে আসি। এর ধারাবাহিকতায় রোববার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে ফের যৌতুকের জন্য শারিরীকভাবে নির্যাতন করে। আমি মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। মেয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আমি এ ঘটনার বিবরণ দিয়ে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিছি। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিপন পাল জানান, সোমবার ফাতেমা বেগম নামে একজন রোগী আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনেছি, ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩