দেশে বর্তমানে নিরব দুর্ভিক্ষ চলছে জিনিসপত্র ক্রয় ক্ষমতার বাইরে দিশেহারা সাধারণ মানুষ -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির
- আপডেট সময় : ০৩:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৮০ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ দেশে বর্তমানে নিরব দুর্ভিক্ষ চলছে জিনিসপত্র ক্রয় ক্ষমতার বাইরে দিশেহারা হয়ে পরেছে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন হুহু করে বেরই চলছে এই সরকার কোন নিয়ন্ত্রণ করতে পারছেনা। এ সরকার শুধু বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যে গায়েবানা মামলা দিয়ে হয়রানি করতে পারে। তিনি আজ তেঁতুলিয়া উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ মঙ্গলবার উপজেলা বিএনপির আয়োজনে ভজনপুর হাসান এন্ড ব্রাদার্স রাইস মিল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সম্ভ্রাব্যপ্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক এড. আদম সুফি, যুগ্ম আহবায়ক এমএ মজিদ, যুগ্ম আহবায়ক এড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য এড. রীনা পারভীন। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


























