সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বৃষ্টিতে সিলেট জুড়ে কৃষি জমিতে ফিরছে সবুজের সমারোহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কামেশ রুমন,সিলেট: গোটা সিলেট বিভাগে বৃষ্টির দেখাতে ফসলি জমিতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ। বিগত কয়েক মাসের অনাবৃষ্টির ফলে ফসলি জমির ধানে দেখা দিয়ে ছিলো লালচে রং। বিগত ৩/৪ দিনের বৃষ্টির পানি ফসলি জমিতে পড়ায় এতে করে ফসলি জমিতে সবুজের সমারোহের মাঝে সজীবতা ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বোরো ধান তথা মাঠের ফসলের জন্য এই মুহূর্তে বৃষ্টির খুবই প্রয়োজন ছিল।
উপজেলার কৃষকরা বোরো চাষের উপর নির্ভরশীল। ক্ষেতের অন্যতম উপকরণ হলো সেচ। যা বৃষ্টির ফলে পাওয়া গেছে। উচ্ছ্বসিত উপজেলার প্রান্তিক কৃষকরা।
এদিকে, বৃষ্টি না হওয়াতে বোরো ক্ষেতসহ অন্যান্য ফসলের জমিতে পোকা-মাকড়ের আক্রমণ বৃদ্ধি পেয়েছিল। বৃষ্টি হওয়ায় ফসলি জমি বিভিন্ন রকম ক্ষতিকারক পোকা-মাকড় থেকে রক্ষা পাবে।
সিলেট কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলায় চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে ১১ হাজার হেক্টর জমিতে।
সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার,সিলেট, সুনামগঞ্জে সময় মতো এ বছর শুষ্ক মৌসুমের শুরু থেকে বৃষ্টিপাত না হওয়ায় বোরো ক্ষেত শুকিয়ে গেছে। পর্যাপ্ত পানি না পাওয়ায় বোরো ধানের অঙ্কুর বৃদ্ধি পাচ্ছে না। বৃষ্টি হওয়ায় বোরো ধানের অঙ্কুর বৃদ্ধি ও ফসলের জন্য ভালো হয়েছে।
এ দিকে বিভিন্ন জেলা ও উপজেলার কৃষকরা জানান, বোরো ক্ষেত শুকিয়ে থাকায় প্রতিদিন বোরো জমিতে পানি দিতে হয়েছে। বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি ফিরে পেয়েছেন। তাদের দাবী, এবার বোরো ধানের ভালো ফলন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টিতে সিলেট জুড়ে কৃষি জমিতে ফিরছে সবুজের সমারোহ

আপডেট সময় : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩