সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পায়রা বন্দর এখন গভীরতম, ভিড়তে পারবে বড় জাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে রামনাবাদ চ্যানেল খনন প্রকল্প হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইন্যান্স ড্রেজিং প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় প্রকল্প। এটি সফলভাবে সম্পন্ন হলো। এর মাধ্যমে বন্দর চ্যানেলের গভীরতা ১০.৫ মিটারে উন্নীত হয়েছে। বন্দরটি এখন দেশের গভীরতম বন্দরে রূপান্তরিত হয়েছে। ফলে সহজে ভিড়তে পারবে বড় বড় জাহাজ।

বন্দর সম্মেলন কক্ষে রোববার রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিংয়ের খননকাজ শেষে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে প্রকল্পটি হস্তান্তর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বেলজিয়ামের ঠিকাদরি প্রতিষ্ঠান ‘জান ডি নাল’ প্রকল্পটি হস্তান্তর করে।

বন্দর চেয়ারম্যান বলেন, এখন থেকে ২২৫ মিটার দীর্ঘ এবং ৩২ মিটার প্রস্থের প্যানাম্যাক্স আকৃতির বড় জাহাজ (৪০ থেকে ৫০ হাজার টন মালপত্র বহনকারী জাহাজ কিংবা ৩ থেকে সাড়ে ৩ হাজার কনটেইনারবাহী) সরাসরি পায়রা বন্দরে ভিড়তে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুহিব্বুর রহমান মুহিব। পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা, (প্রশাসন ও অর্থ) কমান্ডার রাফিউল হাসাইন, (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন জাহিদ হোসেন প্রমুখ।

বন্দর চেয়ারম্যান বলেন, পায়রা বন্দর বাংলাদেশ স্বাধীনের পর নির্মিত দেশের প্রথম স্মার্ট বন্দর। আগামী মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরের প্রথম টার্মিনাল উদ্বোধন করবেন। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, চ্যানেলের নাব্য ১০.৫ মিটারে উন্নীত হওয়ার ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে খাদ্যশস্য, সার, আমদানি করা গাড়ি ও অন্যান্য বাণিজ্যিক পণ্য ঢাকাসহ দেশের সব অঞ্চলে পণ্য পরিবহনে খরচ ও সময় সাশ্রয় হবে।

২০২২ সালের ১ আগস্ট জান ডি নাল রাবনাবাদ চ্যানেলের খনন কাজ শুরু করে। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পায়রা বন্দর এখন গভীরতম, ভিড়তে পারবে বড় জাহাজ

আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩