সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বিএনপির নির্বাচনে আসা উচিত:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি॥স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত।ক্ষমতা বদল করতে হলে তাদের(বিএনপি)জনগনের রায়ে নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।
মঙ্গলবার(২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।মন্ত্রী আরো বলেন, আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় এসেছেন আদালত তাদের অনির্বাচিত ঘোষনা করেছে।
নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয়টি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতায়। নৌ পরিবহন মন্ত্রণালয় যেদিনই চাইবে আমরা সেদিনে ইমিগ্রেশন চালু করে দিব।বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি ফুলের চারা রোপন করেন স্বরাষ্টমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন,নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত-২৩ মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান পিপিএম(বার), রংপুর মেট্রো পলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম), জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও পুলিশ সুপার মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী পুলিশ লাইনে জেলার সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির নির্বাচনে আসা উচিত:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩