সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ১৩০টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশের ৭ জেলা ও ১৫৯ টি উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর ও জমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন শেষে এ ঘোষণা দেন তিনি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ।

বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নান মাস্টার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমুসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে চতুর্থ পর্যায়ের মোট ১৯২ টা ঘরের মধ্যে
১৩০ টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে বাবুগঞ্জ উপজেলার ৪৭০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন।

এব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা সাংবাদিকদের বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ঘর হাস্তান্তরের পরে ২২ মার্চ বুধবার চতুর্থ পর্যায়ে ১৩০টি ঘর ও দলিল হস্তান্তরের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট সময় : ০৯:৩২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩