সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

১২০ টাকা খরচ করে পুলিশে চাকুরী পেল ২৬ তরুন তরুনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ১২০ টাকা খরচে বাংলাদেশ পুলিশের সদস্য (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে জেলায় ২৬ জন তরুন ও তরুনী চাকুরী পেয়েছেন। বাছাই পরীক্ষার তিনটি ধাপ পার করে নিজ নিজ যোগ্যতায় চুড়ান্ত পর্যায়ে স্থান পেয়েছে তারা। এই প্রক্রিয়ায় তাদের প্রত্যেকের ১২০ টাকা করে খরচ হয়েছে। যা আবেদনের সময় ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিয়েছেন।কোনো রকম তদবীর বা অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকুরী পেয়ে তাদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অভিভাবকরাও স্বপ্নের মতো দেখেছেন বিষয়টি।স্বচ্ছতা ও সততার এ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। চূড়ান্ত প্রার্থীদের অভিভাবকরা কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের টাকা ছাড়া পুলিশে চাকরি হবে।

রোববার (১৯ মার্চ) রাত ১১ টায় ঝালকাঠি পুলিশ লাইন্সে টিআরসি পদে পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

অনুষ্ঠানের শুরুতে নিয়োগ পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া ২৬ জন নারী ও পুরুষকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয় ।

এসময় ঝালকাঠি জেলা পুলিশের কর্মকর্তারা ছাড়াও নিয়োগ বোর্ডে থাকা ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান এবং পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২ মার্চ ঝালকাঠি জেলার ৪টি উপজেলা থেকে আগত আটশতাধিক নারী-পুরুষ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য অংশগ্রহণ করেন বাছাই প্রক্রিয়ায়।

প্রথম ধাপে বাছাইয়ে ২১১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করেন। সেখান থেকে ৬১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। সকল পরীক্ষা শেষে চূড়ান্তভাবে কোঠা নির্ধারণ মোতাবেক যোগ্যতা অনুযায়ী ৪ জন নারী এবং২২জনপুরুষ প্রার্থীকে চাকুরীর জন্য চুড়ান্ত পর্বে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ঝালকাঠির পুলিশ সুপার মোঃআফরুজুল হক টুটুল তার বক্তব্যে বলেন, পুলিশকে আধুনিক ও মানবিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বর্তমান আইজিপি মহোদয়ের প্রচেষ্টায় পুলিশের সব পদে নিয়োগ প্রক্রিয়ার মানোন্নয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি পুলিশের মানোন্নয়ন ও স্বচ্ছ প্রক্রিয়ায় ২৬ জন যোগ্য ব্যক্তি নিয়োগ পেয়েছেন।

প্রাথমিকভাবে চুড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হওয়া অনেক প্রার্থীদের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন এই নিয়োগে শুধুমাত্র ১২০ টাকা ব্যাংক ড্রাফট ব্যতিত আর কোনো খরচ হয়নি। অবৈধ পন্থা কিংবা দালাল ধরতে হয়নি। তারা পুলিশের বাছাই কমিটি এবং সরকারকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২০ টাকা খরচ করে পুলিশে চাকুরী পেল ২৬ তরুন তরুনী

আপডেট সময় : ১০:৫৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩