সংবাদ শিরোনাম ::
নলছিটিতে বিনামূল্যে চার হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতারণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
নলছিটিতে চার হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা আরা শাওন ।


























