সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বগুড়ায় স্টেডিয়াম ফেরানোর দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের প্রতিবাদে আবারও অনশনে বসা যুবকের অনশন ভাঙিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে সার্কিট হাউজে প্রতিমন্ত্রী তাঁকে পানি খাইয়ে দাবি পূরণে সহায়তার আশ্বাস দেন।

একই দিন সকাল ১১টার দিকে শহরের সাতমাথায় হাতে ও গলায় শিকল বেঁধে কাফনের কাপড় পরে দ্বিতীয় দফায় কর্মসূচি শুরু করেন হুমায়ুন আহম্মেদ রুমেল নামে ওই যুবক। প্রতিমন্ত্রী তাঁর দাবিগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন।

রুমেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় সামাজিক যোগাযোগমাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর।

রুমেল জানান, জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসের পরও ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আশায় আবারও অনশন শুরু করেছিলাম। মন্ত্রী বগুড়া এসেছেন জেনে তাঁর সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং দাবি পূরণে সহায়তার আশ্বাস দিয়েছেন। এজন্য অনশন স্থগিত করেছি।

গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ জেলা ক্রীড়া সংস্থার কাছে এক চিঠি পাঠিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেদের সব রকম কার্যক্রম গুটিয়ে নেয় বিসিবি। একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগ এনে ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজ করে সব মালপত্র নিয়ে যায় সংস্থাটি।

এর প্রতিবাদে ৫ থেকে ৮ মার্চ পর্যন্ত কাফনের কাপড় পরে আমরণ অনশন করেন রুমেল। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে তিনি ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়ায় স্টেডিয়াম ফেরানোর দাবি

আপডেট সময় : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩