সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

সাবেক হুইপ শহীদুল হক জামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ২০২০ সালের ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন রাতে তার লাশ দেশে নিয়ে আসা হয় এবং ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের ‘আল্লাহু’ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বানারীপাড়া ও স্বরূপকাঠীসহ বিভিন্ন এলকায় বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাসহ নানা উন্নয়ন ও সামাজিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। সৈয়দ শহীদুল হক জামাল ঢাকা স্টক এক্সেঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য, বিশ্ব রেড ক্রস প্রেসিডেন্টের উপদেষ্টা,বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ ছিলেন।
এদিকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৭ মার্চ শুক্রবার বাদ জুমা বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। তার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উ্পজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর সহিদুল ইসলাম ও মরহুমের তিন ছেলেসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের প্রায় ১০ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এদিকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ শনিবার বাদ জোহর ঢাকার ক্যান্টনমেন্টের বাসা ও স্থানীয় ‘আল্লাহু’ মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে বলে মরহুমের ছেলে ব্যারিস্টার সাঈফ জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক হুইপ শহীদুল হক জামালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল

আপডেট সময় : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩