সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

তেঁতুলিয়ায় মডেল মসজিদ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন করেন। এসময় তিনি দেশে একযোগে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃতীয় পর্যায়ের এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী তেঁতুলিয়ার একজন নারী মুসল্লী জেসমিন আক্তারের অনুভূতির কথা শুনেন ও সবার প্রতি দোয়া কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিভাগী কমিশনার সাবিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান মিজান, ৫৬৪ টি মডেল মসজিদের প্রকল্প পরিচালক নজিবর রহমান, পুলিশ সুপার এসএম সিরাজুল ইসলাম হুদা, জেলা গৃহায়ণ ও গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকোশলী মনিরুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, ঠিকাদারী প্রতিষ্ঠান নদার্ন টেকনোট্রেডের নাজমুল হক, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা প্রমুখ। এছাড়াও জেলা-উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, অত্যাধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন রুপে এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। এসব মসজিদগুলোতে থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এতে থাকছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স পাঠাগার, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হাফেজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স, নামাজ কক্ষ, কনফারেন্স রুম, ওযুখানা, টয়লেট, উপ-পরিচালকের কক্ষ, হিসাব কক্ষ। পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজ কক্ষ, মক্তব কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ, অতিথি কক্ষ। এছাড়াও মেহেরাব, সিঁড়ি ও একটি সুউচ্চ দৃষ্টিনন্দন মিনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় মডেল মসজিদ উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩