সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোটে হট্টগোল: ১১২ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট ছিনতাই ও হট্টগোলের ঘটনায় ১১২ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত আরও ১’শ জনকে আসামি করা হয়েছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বাদী ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিন ব্যাপী নির্বাচনের প্রথম দিনে আওয়ামীপন্থীদের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হইচই, হট্টগোল, ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।


























