সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বাংলাদেশে বন্ধ হয়ে গেল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মুম্বাই ভিত্তিক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশে মাহিন্দ্রা ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, মঙ্গলবার মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তার শেয়ারহোল্ডারদের (অংশীদার) সঙ্গে সর্বশেষ সাধারণ সভার আয়োজন করে। সেই সভায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন পায়। সভা শেষে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, মার্চ মাস থেকে এমবিপিএলের কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেলো। তবে কার্যক্রম বন্ধের প্রক্রিয়া ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর শুরু হয়। সে সময় এমবিপিএলের শেয়ারহোল্ডারদের নিয়ে এক বৈঠকে বসে মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্রা প্রাইভেট লিমিটেড। সেখানে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধে একটি খসড়া প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এছাড়া ২০২২ সালের মার্চ পর্যন্ত এমবিপিএলের নেট মূল্য ছিল ৩ দশমিক ১৮ কোটি টাকা, যা মুম্বাই-ভিত্তিক অটো মেজরের একত্রীকৃত মোট নেট মূল্যের ০.০১ শতাংশ বলে ওই বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে এমবিপিএল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে বন্ধ হয়ে গেল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কার্যক্রম

আপডেট সময় : ০৭:৫৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩