সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ৩ দালাল আটক, কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

আটক দালালরা হলেন- পিরোজপুরের ইন্দুরকানীর ইলিয়াস হোসেন (৪৮), রিয়াজ হোসেন (৪০) ও মাকসুদুর রহমান (৪৬)।

দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগ থাকায় সত্যতা যাচাইয়ের জন্য ছদ্মবেশে একটি টিম পাসপোর্ট অফিসে প্রেরণ করা হয়। তাদের কাছে এই দালালচক্র কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্ট করে দেওয়ার কথা বলে টাকা দাবি করে। এসময় সাধারণ সেবাগ্রহীতাদের কাছেও টাকা দাবির প্রমাণ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করা হয়। তিনি বলেন, আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, আটক তিন দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইলিয়াসকে ১০ দিন এবং রিয়াজ ও মাকসুদুরকে সাত দিন করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ৩ দালাল আটক, কারাদণ্ড

আপডেট সময় : ০৬:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩