সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ডিমলা সদর ইউপি’র উপ-নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা লীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫-মার্চ) সকালে ডিমলা থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ব্রিফিং প্যারেড এর আয়োজন করা হয়।

ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায় এর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে উপ-নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোয়ার আলম।

এসময় দিকনির্দেশনা মূলক আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন তাই এই এ উপ-নির্বাচনে কোনরকম অনিয়ম পরিলক্ষিত না হয় সেজন্য শতভাগ নিরাপত্তার সাথে ভোটারদের ভোট প্রদান করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এসময় আরও বক্তব্য দেন ডোমার-ডিমলার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ৷
ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন আগামী কাল বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে ১৬টি কেন্দ্রে ১১৪টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছনে উপ-নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর নির্বাচন কর্মকর্তা মো: রবিউল আলম।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন র্যাব ও ডিবি পুলিশ সদস্যরা। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব কর্তব্য বিষয়ে বক্তব্য দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলা সদর ইউপি’র উপ-নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড

আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩