সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

তেঁতুলিয়ায় কাভার্ড ভেনের ধাক্কায় শিশু নিহত কারাগারে বাবাকে দেখা হলো না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধিঃ কারাগারে দেখতে যাওয়া হলো না স্কুল শিক্ষার্থী মিমের। কেজি স্কুলে পরীক্ষা দিয়ে চাচার সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল মিম। স্কুল থেকে বাড়ি ফিরে পঞ্চগড় জেলা কারাগারে থাকা বাবার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল তাদের। ঘাতক কাভার্ডভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো সুমাইয়া আকতার মিমের (১০)। বুধবার সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি মান্দুলপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মিম। এ সময় আহত হন তার চাচা ফজলুল হক ও মিমের ছোট ভাই মুস্তাকিম (৭)।

নিহত মিম উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামে। সে ওই গ্রামের মনসুর আলীর মেয়ে এবং বুড়াবুড়ি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। হৃদয় বিদারক এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন জানান, মিম তার চাচা ফজলুল হকের সাথে মোটরসাইকেল করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। মিম মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত চাচক ফজলুল হককে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউপি চেয়ারম্যান আরো জানান, সম্প্রতি পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের একটি মামলায় মিমের বাবা মনসুর আলী কারাগারে রয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধূরী জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মিম নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেঁতুলিয়ায় কাভার্ড ভেনের ধাক্কায় শিশু নিহত কারাগারে বাবাকে দেখা হলো না

আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩