সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

কোরআন অবমাননার অভিযোগে নীলফামারীতে গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।। অনলাইন জুয়ায় বাজি ধরাতে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করার ভিডিও প্রকাশ করার দায়ে পুলিশ রুপক রায় (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে তাকে সৈয়দপুর শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রুপক রায় নীলফামারীর সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়ার দূর্গা মন্দির এলাকার মৃত রথিন রায়ের ছেলে। মা নিপা রায় উপজেলার বোতালাগাড়ী ইউনিয়নের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। গ্রেফতারকৃত রুপক রায় দিনাজপুরের ইকোসার্ভ পলিটেকনিক্ ইনস্টিটিউটের শিক্ষার্থী।পুলিশ সুত্রে জানা যায়, রুপক রায় অনলাইন জুয়া আসক্ত। গত ১২ মার্চ তাঁর নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করে।ওই ভিডিওতে পবিত্র কোরআন শরীফ হাতে শপথ করে জুয়াড়ীদের উদ্দেশ্যে বলে যে, কোরআনের শপথ করে বলছি যারা এই অনলাইন জুয়ায় অংশ নেবেন তাঁরা প্রতারিত হবেন না, লাভবান হবেন।সোমবার (১৩ মার্চ) এ ভিডিও ভাইরাল হওয়ার পর ধর্মপ্রাণ মুসলমানরা উত্তেজিত হয়ে পড়ে এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করে। রাতে শহরের পুরাতন বাবুপাড়ার মৃত আসলাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রুপক রায়কে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত রুপক রায়কে আদালতে সোপর্দ করে তাঁর বাসায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোরআন অবমাননার অভিযোগে নীলফামারীতে গ্রেফতার ১

আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩