সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

স্বামীকে হত্যা করে নিজেকে বাঁচাতে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগীতা চাইলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় স্বামীকে চেতনানাশক (ঘুমের) ঔষধ খাইয়ে গভীর রাতে গলা কেটে স্বামী রবিউল আউয়াল তালুকদারকে হত্যা করে ৯৯৯ কল দিয়ে পুলিশি সহযোগীতা চাইলেন স্ত্রী সাফিয়া।

রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় আব্দুর রহমান তালুকদারের ছেলে রবিউল আউয়াল তালুকদার পেশায় একজন অটো চালক। আউয়ালের স্ত্রী সাফিয়া কতৃক গভীর স্বামী রবিউলকে হত্যা করার ঘটনা ঘটে। রবিবার ১২মার্চ দিবাগত রাতে ( আনুমানিক ১ঃ৩০ মিনিটের) সময় খাবারের সাথে চেতনানাশক (ঘুমের) ঔষধ খাইয়ে অচেতন করে। পরে গভীর রাতে স্বামীর মুখ, হাত,পা বেঁধে ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে। সাফিয়া তালুকদার পুটিয়াখালি এলাকার নজরুল ইসলামের মেয়ে।

সাংবাদিকদের নিকট দেয়া এক বক্তব্যে সাফিয়া জানায়, স্বামী আউয়াল তার স্ত্রীকে প্রায় প্রতিদিনই ঘুমের ঔষধ খাইয়ে কারনে অ-কারনে (মারধর) শারীরিক নির্যাতন করতো। এছাড়াও তার স্বামী ২য় বিবাহ করে আনুমানিক দুই আড়াই মাস পূর্বে স্বামী আউয়াল ২য় স্ত্রীকে জমি লিকে দেয়। স্বামীর নির্যাতন, ২য় বিবাহ এবং ২য় স্ত্রীকে জমি লিখে দেয়ার ক্ষোভে স্বামীকে হত্যা করে ।

জেলা পুলিশ সূত্রে জানাযায়, রাজাপুর থানাধীন পুটিয়াখালি এলাকার বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে অটোচালক মো. রবিউল আউয়াল তালুকদার (৩২) এর স্ত্রী সাফিয়া তালুকদার রাত ১০:৩০ ঘটিকার সময় ভাতের সহিত ঘুমের ঔষধ মিশাইয়া রাখে। ঔষধ মিশানো খাবার খেয়ে মো. রবিউল আউয়াল তালুকদার ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় স্ত্রী সাফিয়া তালুকদার তাহার স্বামীকে হাত-পা এবং মুখে রুমাল দিয়ে বেঁধে ধারালো ছুরি দ্বারা গলা গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। রক্ত নির্গত হইয়া ঘটনাস্থলে রবিউল আউয়াল তালুকদার মৃত্যু বরন করেন। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হত্যাকারী স্ত্রী সাফিয়া পুলিশ হেফাজতে রয়েছে।

স্ত্রী কতৃক রাতে ছুরি দিয়ে গলা কেটে স্বামীকে হত্যার ঘটনায় ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, মোঃ মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে হত্যা করে নিজেকে বাঁচাতে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগীতা চাইলেন স্ত্রী

আপডেট সময় : ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩