সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গণতন্ত্র শিখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের গণতন্ত্রে কোনো দুর্বলতা থাকলে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানকে এমন পরামর্শ দিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আলোচনার বিষয়ে সাংবাদিকদের ড. মোমেন বলেন, আমাদের রক্তে গণতন্ত্র, ন্যায়পরায়ণতা, বিচার ও মানবাধিকার রয়েছে। এ সব বিষয়ে আমাদের অন্য কারোর শিক্ষা দেওয়ার সুযোগ নাই।

বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দুশ্চিন্তা না করার জন্য অ্যান-মারিকে বলেছেন ড. মোমেন। তিনি বলেন, আমরা একটা বিশ্বাসযোগ্য স্বচ্ছ, সুন্দরও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সে জন্য যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত, আমরা সেগুলো তৈরি করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জনগণ অত্যন্ত সেয়ান। তারা অত্যন্ত পরিপক্ক। ভোটের সময় তারা কখনও ভুল ভোট দেয় না। তাই এসব নিয়ে যুক্তরাজ্যের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
নির্বাচন নিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বক্তব্য কী ছিল-জানতে চান সাংবাদিকরা। এর জবাবে মোমেন বলেন, তিনি কিছু বলেন নি, শুনেছেন। উনি বলেছেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে।

ড. মোমেন বলেন, রোহিঙ্গা নিয়ে অনেক অনেক আলাপ হয়েছে। ওটাই মূল ইস্যু ছিল। মিয়ানমারে সেনা শাসন আসার পর তাদের সঙ্গে আমাদের সংলাপ হয়েছে কি না-জানতে চেয়েছেন তিনি। আমরা বললাম, হয়েছে।

শিগগিরই রোহিঙ্গাদের অবস্থান দেখতে মিয়ানমার থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবেন বলেও ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানান ড. মোমেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গণতন্ত্র শিখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩