সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

তালতলীতে নির্বাচনী সহিংসতায় আহত অন্তত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনার তালতলীতে নির্বাচনী সহিংসতার জের ধরে নৌকা ও আনারস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের প্রায় ২০ জন আহত হয়েছে । গতকাল শনিবার বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের বগীরবাদ বাজারে এ ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদারের মেয়ে ডলি বেগম (৪৫) অহেতুক আনারস প্রতীকের অফিসে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করে। আনারস প্রতীকের সর্মথকরা নৌকা প্রতীকের লোকেদের ভয়ে পালিয়ে যেতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র, লোহার রড, পাইপ লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আহতদেরকে উদ্ধার করে আমতলী, পটুয়াখালী সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

উত্তেজিত ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১২ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে আনারস প্রতীকের প্রার্থী জাকির হোসেন বাবুল (বাবলু) বলেন, নৌকার লোকেরা বহিরাগতদের নিয়ে এই নির্বাচনীয় শারিকখালী ইউনিয়নে প্রবেশ করে বগীরবাদের অফিস ভাংচুর ও আমার কর্মীদের মারধর করে। এর পূর্বেও তারা আমার বোনের বাড়ীতে হামলা ও লুটপাট চালিয়েছে। আমরা সুষ্ঠ ভাবে নির্বাচন করতে চাই। সংঘাত নয় শান্তি চাই। আমি শান্তির পাশাপাশি এই ঘটনার উপযুক্ত শাস্তি চাই।

এবিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদারকে একাধিকবার ফোন করলে কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি অন্যদিকে তার ভাগীনা পলাশ স্থানীয় এক সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয়। ভাংচুরের ঘটনার ভিডিও ও সংবাদ সংগ্রহ করতে যাওয়া অন্য এক সাংবাদিককে বাদশা তালুকদারের ভাতিজা রিপন (৪৫) তালুকদার ঘটনাস্থলে হেনস্তা করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লেখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে নির্বাচনী সহিংসতায় আহত অন্তত ২০

আপডেট সময় : ০৯:৫০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩